লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল।

পুলিশ সূত্রে জানা গেছে, আরবান স্কুলের সামনে মাদক কারবারিদের অবস্থানের গোপন তথ্য পেয়ে ফতুল্লা থানার পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে জসিম ও মোহনসহ ৭-৮ জনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে মাদক কারবারিরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে জসিম নামের এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে। পরে পুলিশ তাকে এবং তার সহযোগী মোহনকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশের অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পুলিশ সদস্য

প্রকাশিত হয়েছে: ০২:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬