লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্যসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন দাইরাদী এলাকার এমদাদুলের ছেলে ফরহাদ (২৭) এবং মোস্তফার ছেলে মাহিন (২৬)।

ভ্রাম্যমাণ আদালতে ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে মাহিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬