লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ: যুবলীগের ২ নেতা রিমান্ডে

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা নুরুল ইসলাম ও সংগঠনের কর্মী মো. সজিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া নুরুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা। অপর আসামি মো. সজিব সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের কর্মী। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ আদালতে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত সোমবার সাভার মডেল থানার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপি সভার আয়োজন করে। সন্ধ্যার পর সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসার ৫-১০ মিনিট আগে সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেনারেটরের মাধ্যমে কিছু বাতি জ্বালানো হলেও তা ছিল অপর্যাপ্ত। রাত ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শ্রোতারা দিগ্বিদিক ছিটকে পড়েন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত ও আহত হন। অজ্ঞাতনামা আসামিরা এনসিপির নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।

তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়, সমাবেশ শুরুর আগে ও চলাকালীন আসামিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এই বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা করা হচ্ছে। আসামিদের পক্ষে আইনজীবী এম এম আশ্রাফ আলী অয়ন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করলেও আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, এই ঘটনায় গত ৬ জুলাই এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি মামলাটি দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ: যুবলীগের ২ নেতা রিমান্ডে

প্রকাশিত হয়েছে: ০১:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬