লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির সম্ভাবনা নিয়ে চিন্তিত নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প নিজেই এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তুরস্কের কাছে এই যুদ্ধবিমানগুলো বিক্রি করা হবে কি না, সে বিষয়ে খুব দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে তুরস্ক ও ইসরাইলের মধ্যকার তিক্ত সম্পর্কের কারণে এই সম্ভাব্য বিক্রয় চুক্তির বিরোধিতা করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, তুরস্কের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান হস্তান্তর করা হলে তা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ কারণে তিনি মার্কিন প্রেসিডেন্টকে তুরস্কের কাছে বিমানগুলো বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে অবহিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির সম্ভাবনা নিয়ে চিন্তিত নেতানিয়াহু

প্রকাশিত হয়েছে: ০৮:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬