লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহফুজুল ইসলাম রিপন। এ ছাড়া সহ-সভাপতি পদে মো. আমজাদ হোসেন ৩০ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ৩০ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (মিলন) ৩১ ভোট, কোষাধ্যক্ষ পদে এ টি এম জোবায়ের উর রহমান (জবা) ২৩ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মো. আবুল জলিল সরকার ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. ওয়াহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মহসিন আলী (৩২ ভোট), সাজেদুর রহমান নওশাদ (৩০ ভোট), মো. হেলাল (২৮ ভোট) এবং মো. নুর আলম সিদ্দিক (২৫ ভোট)।

ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিজয়ীরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্বতীপুর প্রেস ক্লাবের ঐতিহ্য ধরে রাখা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় সাংবাদিক ও সুধীজন নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্বের হাত ধরে প্রেস ক্লাবটি ভবিষ্যতে আরও শক্তিশালী, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০১:০০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬