লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক সিনেমা ফিরছে: ‘স্নেহের বন্ধন’ নিয়ে আশাবাদী জয় চৌধুরী

দীর্ঘ দুই মাস বিরতির পর দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমার জোয়ার ফিরেছে। কোরবানির ঈদের পর ‘মাস্তুল’ ও ‘বাপজান’ মুক্তির মধ্য দিয়ে শুরু হওয়া এই ধারায় আগামী ২৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’। কামরুজ্জামান পরিচালিত এই পারিবারিক গল্পের সিনেমাটি নিয়ে সংশ্লিষ্টরা বেশ আশাবাদী।

প্রযোজক মো. শাহ আলম জানিয়েছেন, প্রথম সপ্তাহে দেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্নেহের বন্ধন’। দীর্ঘদিন পর পারিবারিক আবহের একটি সিনেমা আসায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা জয় চৌধুরী বলেন, “পারিবারিক গল্পে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। একটা সময় আমাদের দেশে এই ধরনের ছবিই দর্শক বেশি দেখতেন। কিন্তু গত কয়েক বছরে মারপিটের নামে পর্দায় ভায়োলেন্সই বেশি দেখানো হচ্ছে। এটা সমাজের জন্যও ক্ষতিকর।”

তিনি আরও যোগ করেন, “আমার বিশ্বাস, দর্শক ভালো গল্পের সিনেমা দেখতে চান। তাই আশা করছি, নির্মাতারা আবার নব্বইয়ের দশকের মতো পারিবারিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে আগ্রহী হবেন।” দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা মুক্তির ধারায় ছবিটি প্রেক্ষাগৃহে ইতিবাচক সাড়া পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

প্রযোজক মো. শাহ আলমও প্রত্যাশা করেন, পারিবারিক গল্প, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘স্নেহের বন্ধন’ দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে সফল হবে।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি: জেনে নিন বিস্তারিত

পারিবারিক সিনেমা ফিরছে: ‘স্নেহের বন্ধন’ নিয়ে আশাবাদী জয় চৌধুরী

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬