লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অবরোধে পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অবরোধের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, এই অবরোধের জেরে ইরান থেকে পণ্য আনা-নেওয়ার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে বাজারে পণ্যের দাম বেড়ে গেছে এবং জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে।

পেজেশকিয়ান ব্যাখ্যা করেন, আগে যেসব পণ্য সরাসরি জাহাজে করে ইরানে আসত, এখন অবরোধের কারণে সেগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। পণ্য পরিবহনের এই জটিলতায় তৈরি পণ্যের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে।

সরকারের আয় কমে যাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বলেন, আগে ইরান নিয়মিত তেল বিক্রি করতে পারত, কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। এছাড়া বিভিন্ন শিল্পকারখানায় বোমা হামলার ঘটনা উল্লেখ করে তিনি জানান, বেশ কিছু কারখানা ধ্বংস হয়ে যাওয়ায় সেখান থেকে আগের মতো কর আদায় করাও সরকারের জন্য অসম্ভব হয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

মার্কিন অবরোধে পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে: পেজেশকিয়ান

প্রকাশিত হয়েছে: ০২:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬