লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুতি হামলার জেরে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন স্থগিত করল সৌদি

হুতিদের মারাত্মক হামলার মুখে পড়ে আগামী বছর পর্যন্ত তাদের বহুল আলোচিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলন স্থগিত করেছে সৌদি আরব। 'দাভোস ইন দ্য ডেজার্ট' নামে পরিচিত এই সম্মেলনটি আগামী ২৬শে অক্টোবর শুরু হয়ে ২৯শে অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। একই সঙ্গে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মাহা বিনতে মিশারি আল সৌদ জানিয়েছেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এটি আমাদের ঐতিহাসিক দশম আসর, তাই আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কমিউনিটি যেমনটি প্রত্যাশা করে এবং তাদের যা প্রাপ্য, ঠিক সেই মাত্রার অসাধারণ মান ও প্রভাব যেন এই আয়োজনে থাকে। আগামী বছরের নতুন তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।

সম্মেলনটির এবারের আসরে অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও সিইও লরেন্স ফিঙ্কের মতো ব্যক্তিদের বক্তা হিসেবে থাকার কথা ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে। আনসারাল্লাহ নামে পরিচিত হুতিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: দায়বদ্ধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হুতি হামলার জেরে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন স্থগিত করল সৌদি

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬