লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চবির পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতার উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে চবির পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে দেশনেত্রী খালেদা জিয়া হলে একটি সেলাই মেশিন প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে বিজয় ২৪, শামসুন্নাহার এবং ফয়জুন্নেসা হলে সেলাই মেশিন দেওয়া হয়েছিল। সোমবার সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল এবং প্রীতিলতা হলে সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম সম্পন্ন হলো।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব জানান, শিক্ষার্থী বোনদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক শিক্ষার্থীকে সেলাইয়ের কাজের জন্য হলের বাইরে যেতে হতো, এখন হলে মেশিন থাকায় তাদের কাজ সহজ হবে। আমরা এই সেলাই মেশিন দেওয়ার পরপরই প্রশিক্ষণের ব্যবস্থা রাখব, যাতে যারা আগ্রহী তারা এগুলো কাজে লাগাতে পারে।

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতা বলেন, নারী শিক্ষার্থীদের নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করে বাড়তি আয়ের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। নারী উদ্যোক্তা তৈরির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেশিন সংক্রান্ত যেকোনো সমস্যায় তাদের পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া জানান, হলের শিক্ষার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে হল প্রশাসন থেকে দুটি মেশিন দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবং নিয়মিত ব্যবহারের ফলে অনেক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছিল। হলের আশেপাশে কোনো টেইলার্স না থাকায় এই সেলাই মেশিনগুলো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি ছিল।

হলে সেলাই মেশিন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, ছোটখাটো কাজের জন্য বাইরে যেতে হতো, যা অনেক ক্ষেত্রে অসুবিধাজনক ছিল। এখন হলে সেলাই মেশিন থাকায় যেকোনো সময় তারা প্রয়োজনীয় কাজ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি, জিএস এবং হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসুর) সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতার উদ্দ্যোগে এবং প্রসাশনের অর্থায়নে চবির ৫টি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

আজকে বাকি দুইটি হলে সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়৷ এই সম্পর্কে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, " প্রীতিলতা হলে সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়েই আমাদের পাঁচটি বলেই সেলাই মেশিন প্রদান শেষ হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, শিশু সন্তান আহত

চবির পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ১২:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬