লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে তাদের হাতে নতুন টিনের ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তিনি এই চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়া সেখানে তিনি একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও প্রত্যন্ত এলাকা প্লাবিত হয়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে পুকুর, জলাশয় ও মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিঠিতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬