লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নিউইয়র্ক সফর। এই সফরে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ প্রদান করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের এই ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তার অংশগ্রহণ করার কথা রয়েছে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় (সাইডলাইন) বৈঠকে অংশ নেবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৩:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬