লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, সাতজনকে ফিরিয়ে নিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা ওই সাতজন পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়।

এ সময় চাড়ালডাঙ্গা বিওপির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করে। বিজিবির বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই সাতজনকে নিয়ে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওই সাতজনের কোনো অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, শুক্রবার রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়েছে।

এ ঘটনার পর থেকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিয়ের বহরে অটোরিকশাচালকদের হামলা, পুলিশসহ আহত ১৫

গোমস্তাপুরে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, সাতজনকে ফিরিয়ে নিলো বিএসএফ

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬