লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হলো

রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদল নিশ্চিত করা হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুল মাবুদ কথা বলেছিলেন। ওই সময় হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ সে সময় জানিয়েছিল যে, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হলো

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬