লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে নির্মাণাধীন ভবনে রড লেগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রুবেল শেখ (৩২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত সজীব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ একই এলাকার সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। ওই ভবনের সামনের দিকে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, যেখানে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন খোলা অবস্থায় ঝুলে ছিল বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় সজীবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। এতে সজীব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পাশে থাকা রুবেল শেখও আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীব শেখকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর আহত রুবেল শেখ বর্তমানে আশংকামুক্ত রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানিয়েছেন, লাশের সুরতহাল প্রস্তুতের কাজ চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, এই ঘটনার পর খোলা অবস্থায় থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৩: ২৬আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৩: ২৭

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির দোয়া কর্মসূচি ঘোষণা

সদরপুরে নির্মাণাধীন ভবনে রড লেগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬