লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই থেকে সাজেক ভ্রমণে যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা এখন থেকে কার্যকর থাকবে না। এর ফলে পর্যটকেরা এখন থেকে আগের মতোই সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির অন্যান্য দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন। তবে বর্ষাকালীন পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের যথাযথ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকায় স্থবির হয়ে পড়া পর্যটন খাতে এই সিদ্ধান্তের ফলে প্রাণ ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬