লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নওগাঁর সাপাহারে যথাযথ কাগজপত্র ছাড়া গড়ে ওঠা একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।

অভিযানকালে ‘মেসার্স স্টার ব্রিকস’ নামের ওই ইটভাটার কার্যক্রম পরিচালনার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

অভিযানের সময় ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে জেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ডলারের দাম কমলেও বেশি দরে বিক্রির দাবি মানিচেঞ্জারদের

নওগাঁর সাপাহারে অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ০২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬