লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা পক্ষপাতিত্ব করছে—এমন গুরুতর অভিযোগের মুখে দাঁড়িয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

টুর্নামেন্টে আর্জেন্টিনার জয় অনেকেরই কাম্য নয় বলে মনে করেন স্কালোনি। তিনি বলেন, কিছু মানুষ কোনোভাবেই আর্জেন্টিনার সাফল্য দেখতে চান না, আর সেই কারণেই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাকে জড়িয়ে এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। নকআউট পর্বে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিং এবং ভিএআর সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূলত এই সমালোচনার সূত্রপাত হয়। ওই ম্যাচে মিশরের একটি গোল বাতিল এবং পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর থেকেই ম্যাচ অফিশিয়ালদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া কিছু সমালোচক দাবি করেছেন যে, ব্যবসায়িক স্বার্থে লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চায় ফিফা। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, এগুলো কোনো প্রমাণিত সত্য নয়, বরং ব্যক্তিগত মতামত মাত্র।

স্কালোনি এই সমালোচনাকে নেতিবাচকভাবে না দেখে বরং দলগত অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছেন। তিনি জানান, তারা এই মন্তব্যগুলোকে মাঠে বিদ্রোহ করার জ্বালানি হিসেবে ব্যবহার করছেন এবং খেলোয়াড়দের আরও দুর্দান্ত ফুটবল খেলতে উদ্বুদ্ধ করছেন। তিনি আরও বলেন, গতবার চ্যাম্পিয়ন হওয়ার কারণেই হয়তো এখন মানুষ আমাদের পরাজয় দেখতে চায়। এটি খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে বলেও তিনি স্বীকার করেন।

আর্জেন্টিনার কোচের মতে, এ ধরনের অভিযোগ নতুন কিছু নয়। তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ টেনে বলেন, ৪০ বছর আগেও মানুষ বলেছিল তাদের সুবিধা দেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেন, আর্জেন্টিনা সবসময়ই টুর্নামেন্টে আলোড়ন সৃষ্টি করা দলগুলোর একটি, তাই প্রতিপক্ষ বা একদল মানুষ চাইবেই না অন্য কেউ জিতুক।

ভিএআর প্রযুক্তির কার্যকারিতা নিয়ে স্কালোনি বলেন, বর্তমান সময়ে কোনো নির্দিষ্ট দলকে রেফারিদের পক্ষে সাহায্য করা অসম্ভব। বিশ্বকাপ শুরুর আগে ওরিয়েন্টেশন কোর্সে সমস্ত নিয়ম ও ফুটেজ স্পষ্ট করে দেওয়া হয়েছে, যা টুর্নামেন্টে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হাঙ্গু জেলায় নিরাপত্তা চৌকিতে হামলায় ২৬ জনের মৃত্যু

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬