লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও মার্কিন দূতের বৈঠক কাম্য নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকটি অপ্রত্যাশিত এবং কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার সিলেটে স্থানীয় পত্রিকা দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়গুলো দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা হওয়া উচিত, অথচ এই বৈঠকটি সরকার অনুমোদিত কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বর্তমান প্রক্রিয়ায় বিরোধী দল উদ্বিগ্ন। সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারদলীয় ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।

দেশে চলমান দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি মহাসচিব এবং জাতীয় সংসদের স্পিকারও এটি স্বীকার করেছেন। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানকে মনে রাখতে হবে তিনি সবার প্রধানমন্ত্রী। ধানের শীষ, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বা ভোট প্রদান না করা—সবার মতকেই গুরুত্ব দিতে হবে। এছাড়া গণভোটের রায় বাস্তবায়িত না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি সতর্ক করেছেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ভারত ও মার্কিন দূতের বৈঠক কাম্য নয়: ডা. শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে: ০২:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬