লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল ২ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রফিকুল ইসলাম (রফিক আকন্দ) রিমান্ডের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্য আইনুল হককে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। প্রধান আসামি তমালকে জিজ্ঞাসাবাদ করা হলে হামলার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি রাজনৈতিক সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা চালানো হয়। এ ঘটনায় সংসদ সদস্য আইনুল হক অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১৭ আগস্ট এই মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং গতকাল মঙ্গলবার তাঁরা আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল ২ দিনের রিমান্ডে

প্রকাশিত হয়েছে: ১২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬