লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পালিত হলো ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম গেস্ট অব অনার হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আজম খান যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা যাতে ভুলন্ঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ একই সঙ্গে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সামগ্রিক শিক্ষা পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশ-এর সভাপতি জনাব আব্বাস ফারুক এবং রাইটার্স ওয়েব বাংলাদেশ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ মোহান্তো।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়। এতে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের প্রায় ১৫টি দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গবেষকরা সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। এছাড়া কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পালিত হলো ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬