লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে স্পেন ভক্তদের মহিষ ভোজের আয়োজন

বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনে এক ব্যতিক্রমী ভূরিভোজের আয়োজন করেছেন স্পেন ফুটবল দলের সমর্থকরা। উপজেলার কাদিরপুর এলাকার স্পেন ভক্তরা এই উৎসবের উদ্যোগ নিয়েছেন, যার পেছনে রয়েছে স্পেন প্রবাসীদের আর্থিক সহায়তা। স্থানীয় বাসিন্দা আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্পেন প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সমর্থকদের একটি বড় অংশ সক্রিয় ভূমিকা পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই কাদিরপুরের স্পেন সমর্থকরা বিশাল পতাকা টাঙিয়ে নিজেদের উন্মাদনা প্রকাশ করে আসছেন। ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহযোগিতায় কুষ্টিয়া থেকে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মহিষ কেনা হয়েছে। ছয় মন মাংসের এই মহিষ দিয়ে রাতে কাদিরপুর বাজারে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ জানান, এই আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বড় পর্দায় খেলা দেখার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। সকলের সম্মিলিত প্রত্যাশা, আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

১ লাখ ৯০ হাজার টাকা দামের মহিষে ৬ মন মাংস হয়েছে। রাতে ভূরিভোজের মধ্যে দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন ভক্তরা।

জনপ্রিয় সংবাদ

বরিশালে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে স্পেন ভক্তদের মহিষ ভোজের আয়োজন

প্রকাশিত হয়েছে: ১০:০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬