লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাফনের জায়গা নিয়ে বিরোধ: উঠানেই শেষ ঠিকানা বৃদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যুর পরও দাফনের জায়গা পাচ্ছেন না এক বৃদ্ধা। মৃত ওই নারীর নাম শ্রী মেনোকা (৬০), তিনি ওই গ্রামের বাসিন্দা গোপালের স্ত্রী। স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিস বৈঠক হলেও বিরোধের কোনো সুরাহা হয়নি। ফলে মরদেহ বাড়ির বারান্দায় রেখে রাতভর অপেক্ষা করতে হয়েছে স্বজনদের। শেষ পর্যন্ত বাড়ির উঠানেই কবর খননের প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্বজনদের দাবি, গোপাল কয়েক দশক আগে আক্তাপাড়া গ্রামে এক শতাংশ জমি কিনে ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। প্রায় এক বছর আগে প্রতিবেশী ছফর উদ্দিনের কাছ থেকে আরও এক শতাংশ জমি কেনেন তিনি। পরিবারের দাবি, জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর ওই জমির মূল্য পরিশোধ করা হয়েছিল। তবে মিউটেশন-সংক্রান্ত জটিলতার কারণে জমিটি রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ, বর্তমানে ছফর উদ্দিন জমি বিক্রির বিষয়টি অস্বীকার করছেন, যার ফলে মেনোকার মরদেহ ঘরের পাশে দাফনের জায়গা নিয়ে এই বিরোধ সৃষ্টি হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বাড়ির বারান্দায় মরদেহ রেখে স্বজনেরা অপেক্ষা করছেন। মেনোকার ভাই নিধারণ জানান, ঘরের পাশে মাটি দেওয়ার আশায় জমিটি কেনা হয়েছিল, কিন্তু এখন ছফর উদ্দিন ও তাঁর পরিবার লাঠিসোঁটা নিয়ে এসে কবর খননে বাধা দিচ্ছেন। মেনোকার ছেলে সুনিল জানান, জনপ্রতিনিধি ও থানা-পুলিশের কাছে গিয়েও কোনো সমাধান মেলেনি।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন ছফর উদ্দিন। তিনি বলেন, আমি কোনো জমি বিক্রি করিনি বা কোনো টাকাও নেইনি। আমার জমিতে আমি তাঁকে দাফন করতে দেব না।

মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, ছফর উদ্দিনকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবে তিনি কারো কথা না মানায় সালিসে কোনো সমাধান আসেনি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবারকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নাকচ করল আদালত

দাফনের জায়গা নিয়ে বিরোধ: উঠানেই শেষ ঠিকানা বৃদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৮:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬