লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পোশাক কারখানার ১৪৭ শ্রমিক অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় দুই দিনে ১৪৭ জন শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান ছয় সদস্যের এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞাকে প্রধান করে গঠিত এই কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার সকাল থেকে। ওইদিন কারখানার ৭৭ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর আরও ৭৭ জন শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে পড়েন। দুই দিনে মোট ১৪৭ জন শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।

কারখানার কর্মকর্তা সঞ্জিব কুমার অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত নন বলে জানান। তিনি বলেন, অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এটি মাসহিস্টিরিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন, আবার সাধারণ চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে যাচ্ছেন। তিনি শ্রমিকদের কাউন্সেলিং এবং কর্মক্ষেত্রের স্থান পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

শ্রীপুরে পোশাক কারখানার ১৪৭ শ্রমিক অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটি

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬