লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসলেও, সচিবালয়ে আলোচনার জন্য যাওয়া প্রতিনিধিদলের তালিকায় মন্ত্রীর পদত্যাগের দাবিটি রাখা হয়নি।

বুধবার বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এরপর বিকেল পৌনে ৫টার দিকে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করা এবং যারা পুনরায় পরীক্ষা দেবে, তাদের আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করা। এছাড়া প্রশ্নপত্রে ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান, অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করা এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করার দাবি জানানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা ভীত বা মানসিক চাপে না পড়ে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬