লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই দাবির প্রেক্ষিতে মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করেন।

এর আগে এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। পরবর্তীতে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।

একইভাবে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সেখানে সড়ক অবরোধের ফলে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাশত করা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত হয়েছে: ১১:০০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬