লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পাশে সংগীতশিল্পী তাসরিফ খান

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে গত মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি ও আন্দোলন নিয়ে জনমনে ব্যাপক আলোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান তাসরিফ খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসরিফ খান শিক্ষার্থীদের কষ্টের কথা তুলে ধরে বলেন, এইচএসসি বোর্ড পরীক্ষা ছাত্রজীবনের অন্যতম চাপের একটি পরীক্ষা। এই বৈরী আবহাওয়ায় রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে যারা পরীক্ষা দিতে গেছেন, তাদের শারীরিক কষ্ট ও মানসিক ট্রমার বিষয়টি কি কর্তৃপক্ষ বুঝতে পারছে? তিনি প্রশ্ন রাখেন, ভেজা শরীরে পরীক্ষা দিয়ে অনেক শিক্ষার্থীর জ্বর আসছে, তাদের এই আবেগ ও পরিস্থিতির দায় কে নেবে?

তাসরিফ খান আরও বলেন, শিক্ষার্থীদের ওপর জোর করে চাপ প্রয়োগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে এক বা দুই দিন পিছিয়ে দিলে বড় কোনো ক্ষতি হতো না বলেও তিনি মন্তব্য করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রছাত্রীরা যখনই যৌক্তিক আন্দোলনে নামে, তখনই তাদের ট্যাগিং করার প্রবণতা কেন দেখা যায়, তা বোধগম্য নয়।

শিক্ষার্থীদের মানসিকতা ও আবেগ বোঝার আহ্বান জানিয়ে এই শিল্পী বলেন, ভুল করলে তা স্বীকার করা উচিত। চেয়ারে বসে গেলে লজ্জা-শরম কমে যায়, সেটি আমরা জানি। তাই পদত্যাগ করুন বা না করুন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা যেন দ্রুত গ্রহণ করা হয়। সবশেষে তাসরিফ খান স্পষ্ট করে বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিয়ের বহরে অটোরিকশাচালকদের হামলা, পুলিশসহ আহত ১৫

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পাশে সংগীতশিল্পী তাসরিফ খান

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬