লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেলর সুইফটের বিয়ের পোশাক নিয়ে ফ্যাশন দুনিয়ায় তোড়জোড়

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেলর সুইফটের বিয়ের পোশাক এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি। তবে এই তারকাকে ঘিরে সম্ভাব্য ব্রাইডাল লুকের উত্তেজনা এখন বিশ্বজুড়ে তুঙ্গে। নতুন ফ্যাশন ট্রেন্ডের জন্য এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে বিশ্বের নামী ব্রাইডাল ফ্যাশন ব্র্যান্ডগুলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সুইফটের পরিহিত ক্রিশ্চিয়ান ডিওর গাউনটি নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। পোশাকটির বিস্তারিত তথ্য এখনো অপ্রকাশিত থাকলেও যুক্তরাষ্ট্রে প্রায় ২০০টি স্টোর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডেভিডস ব্রাইডাল’ সুইফটের সম্ভাব্য স্টাইল অনুসরণ করে প্রায় দুই ডজন নকশার স্কেচ তৈরি করে ফেলেছে।

ডেভিডস ব্রাইডালের প্রধান নির্বাহী কেলি কুক জানান, তাদের তৈরি নকশাগুলোতে মূলত হলিউডের গ্ল্যামার এবং ড্রপ-ওয়েস্ট বা ড্রপ-ড্রপ-ওয়েস্ট সিলুয়েটকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে সুইফট-অনুপ্রাণিত পোশাকের খোঁজে গ্রাহকদের আনাগোনাও বাড়ছে। প্রতিষ্ঠানটির ব্রাইডাল গাউনের দাম কয়েকশ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলারেরও বেশি হয়ে থাকে।

হংকংয়ে ডেভিডস ব্রাইডালের কুট্যুর ও ডিজাইন বিভাগের প্রধান ভায়োলা চ্যান সুইফটের ব্যক্তিগত ফ্যাশন স্টাইল এবং সাম্প্রতিক উপস্থিতি বিশ্লেষণ করে তিন ধরনের নকশা তৈরি করেছেন। এর মধ্যে রয়েছে অলংকরণযুক্ত বল গাউন, সাধারণ কিন্তু সূক্ষ্ম ডিটেইলসমৃদ্ধ গাউন এবং অনুষ্ঠানের মাঝপথে পোশাক পরিবর্তনের সুবিধার জন্য একটি ছোট গাউন। ডিজাইনারদের মতে, সুইফটের পোশাকের যেকোনো একটি উপাদান—তা হতে পারে রঙ, কাপড়, ফুলের অলংকরণ, লেস, চুলের সাজ কিংবা পর্দার ধরন—ব্রাইডাল ফ্যাশনে নতুন ট্রেন্ড তৈরি করতে পারে।

বিশ্বের শতাধিক দেশে পণ্য সরবরাহকারী স্পেনভিত্তিক ব্রাইডাল ব্র্যান্ড ‘প্রোনোভিয়াস’ জানিয়েছে, সুইফটের পোশাকের সিলুয়েট, কাপড় ও সামগ্রিক স্টাইল থেকে তারা অনুপ্রেরণা নিতে পারে। এছাড়া গালিয়া লাহাভ ও জেনি ইউ-এর মতো অন্যান্য ব্র্যান্ডগুলোও সুইফটের বিয়ের পোশাকটি দেখার অপেক্ষায় দিন গুনছে।

যুক্তরাষ্ট্রের জাস্টিন আলেকজান্ডার গ্রুপও এই পোশাকের সম্ভাব্য প্রভাবের বিষয়টি বিবেচনায় রাখছে। প্রতিষ্ঠানটি তাদের বসন্ত-গ্রীষ্ম ২০২৮ সংগ্রহের নকশা চূড়ান্ত করার সময় সুইফটের বিয়ের পোশাকের কিছু উপাদান যুক্ত করার পরিকল্পনা করছে। বাজারে চাহিদা বাড়লে নির্ধারিত সময়ের আগেই কিছু ডিজাইন বাজারে নিয়ে আসার কথাও ভাবছে তারা।

তবে সুইফটের পোশাকের ডিজাইন অনুকরণের ক্ষেত্রে বড় ধরনের আইনি ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে আইনজীবী ব্র্যাড ডি. রোজ জানান, যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন অনুযায়ী সাধারণত পোশাকের কাট, আকৃতি বা সিলুয়েট সুরক্ষিত থাকে না। তবে নির্দিষ্ট এমব্রয়ডারি, বিডওয়ার্ক বা অলংকারের নকশা সুরক্ষিত হতে পারে। একই সঙ্গে সুইফট বা ডিওরের সঙ্গে কোনো মিথ্যা সম্পর্কের ইঙ্গিত দিয়ে পোশাক বাজারজাত করলে ট্রেডমার্ক ও অন্যায্য প্রতিযোগিতার আইনি জটিলতা তৈরি হতে পারে।

টেলর সুইফটের বিয়ের পোশাকটি শুধু ভক্তদের কৌতূহলের বিষয় নয়, এটি আগামী দিনের ব্রাইডাল ফ্যাশনের বড় ট্রেন্ড নির্ধারণকারী একটি মুহূর্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

টেলর সুইফটের বিয়ের পোশাক নিয়ে ফ্যাশন দুনিয়ায় তোড়জোড়

প্রকাশিত হয়েছে: ০২:৫৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬