লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার শেষ সীমানায় অবস্থিত ২৯ মাইল কদমতলী এলাকায় শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ তাজ পরিবহন এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া লোকাল সিপি এল পরিবহনের মধ্যে এই সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের অফিসার সরোয়ার আলম জানান, তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬