লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফি মঞ্চে ট্রাম্পের অহেতুক উপস্থিতি, অস্বস্তিতে ইনফান্তিনো

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিয়ে এক অস্বস্তিকর ঘটনার জন্ম হয়েছে। স্পেনের অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পর ট্রাম্প দ্রুত মঞ্চ ত্যাগ না করে সেখানে অবস্থান করেন। স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনো ট্রাম্পকে ক্যামেরার ফ্রেমেই দেখা যায়। রদ্রি ইশারায় তাকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেও তিনি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, যা স্পেন দলের আনুষ্ঠানিক উদ্যাপনে বিলম্ব ঘটায়।

পরিস্থিতি এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় যে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে হয়। ইনফান্তিনো ট্রাম্পের হাত ধরে তাকে মঞ্চের এক পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এরপরেও ট্রাম্প পুরোপুরি সরে না গিয়ে শেষ স্প্যানিশ খেলোয়াড়ের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন। এই পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

একই আয়োজনে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ট্রাম্পের করমর্দন হয়নি। বিষয়টি নিয়েও নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে।

নিউইয়র্কের অদূরে আয়োজিত এই ফাইনাল ম্যাচে স্পেন ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে প্রবেশ করার সময় ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দর্শকদের একাংশের জোরালো দুয়োধ্বনির মুখে পড়েন। এর আগে ম্যাচ চলাকালীন ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু ইনফান্তিনোর পাশে বসেই খেলা উপভোগ করেছিলেন। প্রায় ৮০ হাজার দর্শক এবং অসংখ্য তারকার উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচে ট্রাম্পের এই আচরণ বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রাণীর প্রতি মমতা ও ইসলাম: ইসলামের মানবিক শিক্ষা ও নির্দেশনা

বিশ্বকাপ ট্রফি মঞ্চে ট্রাম্পের অহেতুক উপস্থিতি, অস্বস্তিতে ইনফান্তিনো

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬