লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন ‘রাজু বাহাদুর’সহ দুই হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় ‘রাজু বাহাদুর’ নামের একটি হাতিসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। হাতিশালায় অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছিল রাজু বাহাদুর। অন্যদিকে, অন্য হাতিটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজা বাহাদুর নামের হাতিটিকে পার্কের হাতিশালায় মৃত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। এর আগে ৬ আগস্ট রাতে অপর একটি হাতি মারা যায়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা থাকা অবস্থায় ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা চালায় পার্কের ৪ বছর বয়সী অপর একটি হাতি ‘জয়িতা’। এই হামলায় রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। ঘটনার পর থেকে হাতিটিকে ক্রেন দিয়ে তুলে বালির ওপর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাতিটির চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। রাজু বাহাদুরের অবস্থার অবনতি হলে গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে গত ৭ আগস্ট সকালে হাতিটি মারা যায়।

এর আগে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ৯ বছর বয়সী রাজা বাহাদুরকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করেছিল।

অন্যদিকে, ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ আগস্ট রাতে অপর হাতিটির মৃত্যু হয়। দুটি হাতির মৃত্যুর পর তাদের দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দুটিকে পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়। দুটি হাতির মৃত্যুর পর বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে ৮টিতে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন ‘রাজু বাহাদুর’সহ দুই হাতির মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬