লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে মার্কিন সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জর্ডানে গত শুক্রবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং একজন সেনা এখনো নিখোঁজ রয়েছেন। ১৭ জুলাই জর্ডানে এই হামলা প্রতিহত করতে গিয়ে সেন্টকম ও মিত্র বাহিনীর অভিযানের সময় ওই হতাহতের ঘটনা ঘটে। জর্ডানের হাসপাতালে চিকিৎসা নেয়া চার মার্কিন সেনাকে ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে এবং সামান্য আহত অন্যরা চিকিৎসা শেষে পুনরায় দায়িত্ব পালন করছেন।

এই ঘটনার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৮ জুলাই) ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) রাত দেড়টা থেকে এই বিমান হামলা শুরু হয়।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেয়া এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার সাথে জড়িত আইআরজিসি সদস্যদের দ্রুত শাস্তি নিশ্চিত করা।

আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই হামলার সময় ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে রোববার ভোরে কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং একই সময়ে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও বিস্ফোরণ ঘটেছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

জর্ডানে মার্কিন সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬