লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের এই হামলা প্রতিহত করার সময় হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও একজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলায় আহত চার মার্কিন সেনাকে জর্ডানের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আঘাতপ্রাপ্ত আরও কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তারা নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।

নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। সেন্টকমের নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে অবগত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।

এদিকে, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

প্রকাশিত হয়েছে: ১২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬