লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করার কোনো চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কড়া বার্তা দেন।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। তিনি এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

পূর্ববর্তী একটি সমঝোতার কথা স্মরণ করিয়ে দিয়ে ভ্যান্স বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন—আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, তবে আমরা আমাদের অবরোধ তুলে নেব। কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান, তবে আমরাও পাল্টা আঘাত করব।

গত রাতে ঘটে যাওয়া একটি হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে ইরানকে সতর্ক করেছেন ভ্যান্স। তিনি বলেন, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে, অথবা গত রাতে যা ঘটেছে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। যতক্ষণ না ইরান সেই নৌপথটি উন্মুক্ত করছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে।

অক্টোবর ও নভেম্বরে এলএনজি ঘাটতি নেই, নিশ্চিত ১৯ কার্গো

হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে: ০৪:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬