লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১.৯৯ জিপিএ পেয়ে ইতিহাস গড়লেন ফ্লোরিডার শিক্ষার্থী বৈভব ভাস্কর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লুটজে এলাকার স্টেইনব্রেনার হাইস্কুলের শিক্ষার্থী বৈভব ভাস্কর এ বছর ১১ দশমিক ৯৯ জিপিএ অর্জন করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তার এই অভাবনীয় ফলাফল স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের নজরে আসার পর তারা জিপিএ গণনার বর্তমান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২২ সালে গেইদার হাইস্কুলের শিক্ষার্থী ডিলান মাজর্ড ১১ দশমিক ৮৪ জিপিএ পেয়ে ফ্লোরিডায় সর্বোচ্চ রেকর্ডের অধিকারী ছিলেন।

বৈভব ভাস্করের এই বিশাল জিপিএ অর্জনের নেপথ্যে রয়েছে হিলসবরো কাউন্টির বিশেষ নীতিমালা। সেখানে অ্যাডভান্সড প্লেসমেন্ট এবং ডুয়াল এনরোলমেন্ট কোর্সে ‘এ’ গ্রেড অর্জন করলে শিক্ষার্থীদের প্রচলিত ৪ দশমিক ০ জিপিএর বাইরেও অতিরিক্ত বোনাস পয়েন্ট দেওয়া হয়। ভাস্কর এই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যায়ে থাকাকালীন ২০টি অ্যাডভান্সড প্লেসমেন্ট কোর্স এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অনলাইন কর্মসূচির মাধ্যমে ২৪টি ডুয়াল এনরোলমেন্ট কলেজ কোর্স সম্পন্ন করেছেন। এর মাধ্যমে তিনি একটি অ্যাসোসিয়েট ডিগ্রিও অর্জন করেন।

নিজের এই সাফল্য সম্পর্কে টাম্পা বে টাইমসকে ভাস্কর বলেন, তিনি প্রথম হওয়ার লক্ষ্য স্থির করেছিলেন এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছেন। তিনি সবচেয়ে কঠিন কোর্সগুলো বেছে নিয়েছেন এবং এক পর্যায়ে স্কুলের পুরো পাঠ্যক্রম শেষ করে ফেলেছেন। এই কৃতী শিক্ষার্থী আগামী অক্টোবরে ডিউক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন।

এদিকে বৈভবের এই রেকর্ডের পর হিলসবরো কাউন্টি স্কুল বোর্ড জিপিএ নীতিমালা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কর্তৃপক্ষের মতে, জিপিএ বাড়ানোর এই তীব্র প্রতিযোগিতা শিক্ষার্থীদের অতিরিক্ত অনলাইন কোর্স করতে বাধ্য করছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তাই আগামী বছর থেকে জিপিএর ওপর একটি নির্দিষ্ট সর্বোচ্চ সীমা বা ‘ক্যাপ’ নির্ধারণ করা হয়েছে, যার ফলে বৈভবের এই রেকর্ডটি আর কেউ ভাঙতে পারবেন না।

জনপ্রিয় সংবাদ

চবি ক্যাম্পাসে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের

১১.৯৯ জিপিএ পেয়ে ইতিহাস গড়লেন ফ্লোরিডার শিক্ষার্থী বৈভব ভাস্কর

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬