লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, দুই হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

শনিবার রাতে শুরু হওয়া ভারী বর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে হল দুটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় ক্যাম্পাসের দুই হলে খাওয়ার পানির সংকটও প্রকট হয়ে উঠেছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী আনিকা তামজিদ জানান, হল চত্বরে জমে থাকা পানির কারণে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং সন্ধ্যার পর আলো জ্বালানোর কোনো ব্যবস্থাও নেই। এর মধ্যেই তাদের পরীক্ষা ও ভাইভা কার্যক্রম চলমান রয়েছে, যা নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, নীলক্ষেত ও পলাশীর মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মাহফুজা খাতুন অভিযোগ করেন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা জানান, হল থেকে পানি কিছুটা নেমে গেলেও নিরাপত্তার স্বার্থে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে খাওয়ার পানির সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী সন্ধ্যা পৌনে সাতটার দিকে জানান, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে। পানির সমস্যার সমাধান হলেও বিদ্যুতের বিষয়টি পুরোপুরি স্বাভাবিক হয়নি। তিনি আরও জানান, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং পুরো পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। উল্লেখ্য, রাজধানীতে গত ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের ঐতিহাসিক মসজিদের দানবাক্সে ৬ মাসে মিলল ১০ লাখ টাকা

ভারী বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, দুই হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে: ০৩:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬