লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে তিনটি বড় দাবানল ছড়িয়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত অঙ্গরাজ্যটির প্রায় ৭ হাজার একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের তাণ্ডবে সাত শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তীব্র শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল বা প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকা থেকে প্রায় ৬৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই সরিয়ে নেওয়া মানুষের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। স্থানীয় ভিডিওচিত্রে আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া এবং অনেক বাড়ির চিমনি ছাড়া আর কিছুই অবশিষ্ট না থাকার দৃশ্য দেখা গেছে।

বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার নামে তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। শুধু ওয়াশিংটন নয়, একই সময়ে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল অর্থাৎ ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। গবাদিপশুর খামারের জন্য পরিচিত ওই অঞ্চলে ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা এখন হুমকির মুখে রয়েছে।

কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই এসব দাবানলের সূত্রপাত হয়েছে। আগামী কয়েক দিন আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল। তিনি সংবাদ সম্মেলনে সতর্ক করে বলেন, “আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হবে।” আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। এছাড়া উটাহ, মন্টানা ও নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও নেভাদার দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬