লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদয়পুরে স্বপ্নের বিয়ে: গায়ক স্টেবিন বেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নূপুর সেনন

বলিউড অভিনেত্রী কৃতি সেননের পরিবারে এখন আনন্দের রেশ। কৃতির ছোট বোন নূপুর সেনন গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে। রাজস্থানের উদয়পুরে শনিবার খ্রিস্টান রীতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন হিন্দু ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয় দ্বিতীয় পর্বের বিয়ে।
সূত্র জানায়, দুই ধর্মের রীতিকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠান। বিয়েতে আড়ম্বরের কোনও কমতি ছিল না। রাজকীয় পরিবেশ, সাজসজ্জা ও পারিবারিক উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও স্মরণীয়। সব ধর্মীয় আচার ও সামাজিক রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন নূপুর ও স্টেবিন।
এর আগেই তাঁদের বাগদান ঘিরে তৈরি হয়েছিল আলোচনার ঝড়। ত্রিমুখী হিরের আংটি দিয়ে নূপুরকে বিয়ের প্রস্তাব দেন স্টেবিন বেন—যা অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর এবার নতুন করে শুরু হয়েছে আরেক জল্পনা—গায়ক স্টেবিন বেনের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে। সংগীতজগতে তাঁর জনপ্রিয়তা ও সাফল্যের কারণে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে।
সব মিলিয়ে বলিউড ও সংগীত জগতের এই নতুন তারকা দম্পতির বিয়ে এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

উদয়পুরে স্বপ্নের বিয়ে: গায়ক স্টেবিন বেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নূপুর সেনন

প্রকাশিত হয়েছে: ০৩:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬