লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার আরও ৫০ মোড়ে বসবে এআই ট্রাফিক সিগন্যাল

রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এই নতুন সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই তথ্য জানান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই আধুনিক সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে এই প্রযুক্তি প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে। এগুলো হলো—বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ।

প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এই আধুনিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আগের মতো মোড়ে দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না। এতে ট্রাফিক পুলিশের রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে দায়িত্ব পালনের কষ্ট লাঘব হবে এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এই সিগন্যাল চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ডিএসসিসির আওতাধীন ২২টি মোড় রয়েছে।

তবে কেবল প্রযুক্তিনির্ভর সিগন্যাল দিয়েই যানজট পুরোপুরি নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। তিনি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সিগন্যাল অমান্য করা, নির্দিষ্ট লেন ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম লঙ্ঘন এবং মোড়ে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধের আহ্বান জানান তিনি।

ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আবদুস সালাম। তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হবে। এছাড়া বারবার আইন অমান্য করলে গাড়ি চালকের লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব সরাসরি ফ্লাইট সংখ্যা বাড়ছে ৮৪টি

ঢাকার আরও ৫০ মোড়ে বসবে এআই ট্রাফিক সিগন্যাল

প্রকাশিত হয়েছে: ০৪:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬