লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে ব্যাপন-এর লেখক সমাবেশ

তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানচর্চাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং ভাবনার আদান-প্রদানকে উৎসাহিত করতে সম্প্রতি 'লেখক সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয় কিশোর বিজ্ঞান সাময়িকী 'ব্যাপন' (Byapon)-এর বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজনে দেশের তরুণ লেখক, বিজ্ঞান সংগঠক এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সঙ্গে সম্পৃক্ত একঝাঁক প্রাণবন্ত মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপনের সম্পাদক ড. শামসুল আরিফিন জিলানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSIS)-এর সভাপতি মোসাদ্দেক হোসাইন। তিনি ভবিষ্যতের পৃথিবী ও প্রযুক্তির নানা সম্ভাবনার দিকগুলো তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে তরুণদের করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া আধুনিক বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের ঐতিহাসিক অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান চর্চার গুরুত্বের ওপরও তিনি আলোকপাত করেন।

মতবিনিময় পর্বে বক্তারা তথ্য-প্রযুক্তির এই দ্রুতগতির যুগে টিকে থাকার জন্য প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জাতীয় কবি কাজী নজরুলের কবিতার পঙক্তি—‘বিশ্ব যখন এগিয়ে চলেছে / আমরা তখনো বসে, / বিবি তালাকের ফতোয়া খুঁজেছি / ফিকাহ ও হাদীস চষে!’ উদ্ধৃত করে বক্তারা বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। আয়োজনের শেষ পর্যায়ে বক্তারা এ ধরনের বিজ্ঞানভিত্তিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর জোর দেন এবং বিশ্বাসের আলোকে বিজ্ঞানের দ্যুতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে ব্যাপন-এর লেখক সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬