লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: সব পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহ এবং দেশটির অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত। বিশেষ করে ভারতের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ নিয়ে প্রশ্ন তোলেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। খলিলুর রহমান জানান, এই চুক্তি বিস্তৃত হলে তা হবে বিশ্ব মুসলিম সমাজের একটি আত্মরক্ষার ব্যবস্থা। এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে অন্যদের উদ্বেগের কোনো কারণ নেই।

মক্কা চুক্তি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, "এ প্যাক্টকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি। কারণ, এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব।"

এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে রণধীর জয়সোয়াল বলেন, ভারত সব ধরনের ঘটনার ওপর কড়া নজর রাখছে, বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হয়। নিজেদের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও প্রশ্ন করা হয়। সাংবাদিক উল্লেখ করেন যে, সম্প্রতি দুটি সংখ্যালঘু পরিবার হামলার শিকার হয়েছে এবং তাদের সদস্যরা নিহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, তা ভারতের জন্য উদ্বেগজনক কি না—এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি। তিনি কেবল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং তাদের এই দায়িত্ব পালন করা উচিত।

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ: সব পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬