লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের জনবল কম, আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চান আইজিপি

দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানান, বর্তমানে প্রায় এক হাজার নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মাত্র একজন পুলিশ সদস্য। শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুলিশের সীমিত জনবল দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে পুলিশের তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘ সময় আটক রাখা সম্ভব হয় না। ফলে তারা জামিন বা অন্য কোনো প্রক্রিয়ায় বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।

মাদককে নতুন প্রজন্মের জন্য বড় হুমকি উল্লেখ করে আইজিপি বলেন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নানা আকর্ষণীয় নামে তরুণদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কখনো এসব মাদককে ‘এনার্জি ট্যাবলেট’ বা এ ধরনের নামে পরিচয় করিয়ে তরুণদের আকৃষ্ট করা হয়। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সন্তানদের সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।

পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, শুধু প্রচার বা লোক দেখানোর জন্য নয়, বাস্তবে পরিবর্তন আনার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকার পরিবেশ দূষণ কমাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান আইজিপি। তার মতে, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

জাপান সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পুলিশের জনবল কম, আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চান আইজিপি

প্রকাশিত হয়েছে: ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬