লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটে উপজেলা প্রশাসনের অভিযান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন নেতৃত্বাধীন এই অভিযানে বাজারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরেও খোলা অবস্থায় পাওয়া যায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়া হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয় যে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সরকারি নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীসহ সবাইকে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অভিযানের সময় কোটালীপাড়া পৌর বিএনপি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং এর সুষ্ঠু ব্যবহারে ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ, আদানির ইউনিট চালু হলেও কমেনি লোডশেডিং

কোটালীপাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশিত হয়েছে: ০১:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬