লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সভায় তিনটি মেট্রোরেল প্রকল্পের পাশাপাশি একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

অনুমোদিত ইলেকট্রিক ট্রেন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটের ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা স্থাপন করা হবে। এই প্রকল্পের জন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের পরিকল্পনায় পাঁচ কোচের ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন সংগ্রহের কথা রয়েছে। এছাড়া বৈদ্যুতিক ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য জয়দেবপুরে একটি আধুনিক ওয়ার্কশপ নির্মাণ এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক অবকাঠামো স্থাপনের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ৯৪২ কোটি ৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়া হবে।

একনেক সভায় অনুমোদিত তিনটি মেট্রোরেল প্রকল্প হলো— এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। এসব প্রকল্পের মধ্যে দুটি সংশোধিত প্রস্তাব এবং একটি নতুন প্রকল্প রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইলেকট্রিক ট্রেন প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়েতে বিদ্যুৎনির্ভর ট্রেন পরিচালনার নতুন যুগের সূচনা হবে। এর ফলে ব্যস্ত নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর করিডোরে রেল পরিবহণের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ডিজেলনির্ভরতা কমবে এবং জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ হ্রাসের সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে জাল নথি চক্রে ২৭ বাংলাদেশি আটক, জব্দ ১০ পাসপোর্ট

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, একনেকে অনুমোদন

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬