লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্সে গতি: সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার বেশি প্রবাসী আয়

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর মাসের হালনাগাদ মাসিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের (২০২৫) সেপ্টেম্বর মাসে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৮৬ কোটি ডলার এবং দ্বিতীয় মাস আগস্টে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। এই তিন মাসের মোট রেমিট্যান্স গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।

এছাড়া, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) বৈধ পথে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

জনপ্রিয় সংবাদ

ইরানি জাতির সাহসিকতায় বিশ্ব বিস্মিত, মন্তব্য পুতিনের

রেমিট্যান্সে গতি: সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার বেশি প্রবাসী আয়

প্রকাশিত হয়েছে: ০৫:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬