লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে নারী সাংবাদিকের যৌন হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ, আটক ১৮

ভারতের রাজধানী দিল্লিতে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তি দিল্লি পুলিশের সহকারী কমিশনার (এসিপি) বিবেক ভগত। শনিবারে যন্তর মন্তরে সংবাদ সংগ্রহের সময় তিন নারী সাংবাদিক যৌন হেনস্থার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত এসিপি বিবেক ভগতের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিতে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ শুরু হয়। রোববার রাত পর্যন্ত বিক্ষোভকারীরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সোমবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ধরপাকড় শুরু করে। এ সময় অভিযোগকারিণী সাংবাদিকসহ মোট ১৮ জন বিক্ষোভকারী ও কর্মীকে আটক করে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, পুলিশ অভিযুক্ত এসিপিকে রক্ষা করার চেষ্টা করছে এবং বিক্ষোভকারীদের ভয় দেখাতেই গ্রেফতারের পথ বেছে নিয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও সিপিএম নেত্রী বৃন্দা কারাট পুলিশের সাথে কথা বলতে থানায় গেলেও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যে পুলিশের দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেই পুলিশের কারণেই নারীরা যদি নিজেদের অনিরাপদ মনে করেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৯: ৩০আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯: ৩৫

জনপ্রিয় সংবাদ

ঢাবি হলের নবম তলা থেকে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচলেন শিক্ষার্থী

দিল্লিতে নারী সাংবাদিকের যৌন হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ, আটক ১৮

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬