লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল গেটের বাইরে গাছে লেগে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ জানান, ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে একটি নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। তিনি অভিযোগ করেন, কোনো একটি দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে এই অনুষ্ঠানের ঠিক আগে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘৃণিত ও সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়েছে। তিনি ককটেল হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৩: ২৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৩: ২৫

জনপ্রিয় সংবাদ

জিয়াউল আহসানের নিরাপত্তা শঙ্কা, ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব প্রসিকিউশনের

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬