লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজায় আগামীকাল সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী পূজা উপলক্ষে সংগঠনটি এই ছুটি ঘোষণা করেছে।

বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১৯ অক্টোবর সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। সংগঠনটি এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

জনপ্রিয় সংবাদ

বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

শারদীয় দুর্গাপূজায় আগামীকাল সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

প্রকাশিত হয়েছে: ০২:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬