লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের বন্ধ ট্যানারি সচল করতে সরকারি সহায়তার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলোকে সচল করতে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঘোষণা দেন। নেদারল্যান্ডসের উন্নয়নশীল দেশ থেকে আমদানি উন্নয়ন কেন্দ্র এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার এখন এই খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক করা হবে। এছাড়া সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

মন্ত্রী আরও জানান, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের চামড়াশিল্প আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বিপুল সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী ভারত বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত মানদণ্ড এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

জনপ্রিয় সংবাদ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার, অংশ নিচ্ছেন ৬ দেশের কারি

সাভারের বন্ধ ট্যানারি সচল করতে সরকারি সহায়তার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১২:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬