লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টের দ্বিতীয় অর্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা

আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সব ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে। আগস্ট মাসের দ্বিতীয় অর্ধে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

ব্রিফিংয়ে অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করে ডা. জাহেদ উর রহমান জানান, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের যেসব অভিযোগ এসেছে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশের খাদ্য ব্যবসায়ীদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে এবং অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করা হবে।

সাভারে ন্যাশনাল কনফারেন্স পার্টি বা এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, এই ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

আগস্টের দ্বিতীয় অর্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০১:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬