লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য দেশে আসবে সর্বাধুনিক প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় জটিলতা ‘পলিসিসটিক ওভারি সিনড্রোম’ (পিসিওএস)-এর কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে। এই আধুনিক প্রযুক্তিগুলো দ্রুত দেশে নিয়ে আসার জন্য চীনসহ বিভিন্ন উন্নত দেশের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সেমিনারে আলোচকেরা জানান, বাংলাদেশে বর্তমানে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন এই হরমোনজনিত সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতি মোকাবিলায় আধুনিক চিকিৎসা প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসায় ভাড়াটে রাখলে বরাদ্দ বাতিল করবে আবাসন পরিদপ্তর

উন্নত চিকিৎসার জন্য দেশে আসবে সর্বাধুনিক প্রযুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৮:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬